বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। অন্য ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই কলম্বিয়ার বিপক্ষে লিড নেয় ব্রাজিল। মিরান্ডার গোলে এগিয়ে যায় রিও অলিম্পিকের গোল্ড মেডেলিস্টরা। এরপর মার্কিনহোসের আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে কলম্বিয়া। তবে, সেলেকাও তারকা নেইমার গোল করে দলকে এনে দেন কাঙ্খিত জয়।
এদিকে, ভেনিজুয়েলার বিপক্ষে জুনাপির গোলে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর ভেনিজুয়েলার জোসেফ মার্টিনেজ আরও একবার বল পাঠান ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপদের জালে।
তবে লুকাস প্রাত্তে ও নিকোলাস ওতামেন্দির গোলে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে আলবি সেলেস্তেরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: