জমকালো আয়োজনে পর্দা উঠলো রিও প্যারালিম্পিক গেমস ২০১৬'র। তবে বন্ধুর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে জার্মানিতে থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ঠমাস বাখ।
মারাকানায় দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে হাজারো শিল্পীর উপস্থাপনায় উদ্বোধন হয় গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিকের এই আসর।
১১ দিনব্যাপী এ টুর্নামেন্টে ২২টি খেলায় অংশ নেবেন বিশ্বের ১৬১টি দেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। ডোপিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়ায় এবারের আসরে অংশ নিতে পারছে না রাশিয়া। তাই নিজ দেশে একই দিনে আলাদা টুর্নামেন্ট আয়োজন করেছে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: