বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ক্রিকেটারদের শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। ফলে চাপে পড়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগ্যানসহ অন্য ইংলিশ ক্রিকেটাররা।
বাংলাদেশে না আসলে অন্য ক্রিকেটাররা দলে জায়গা করে নেবে বলে টিমের বর্তমান সদস্যদের সতর্ক করেছেন স্ট্রাউস। বাংলাদেশে যাওয়াটা শতভাগ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। তবে এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি মরগ্যান।
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকা আসার কথা ইংলিশদের।
এদিকে, শুরুতে বাংলাদেশে আসতে আগ্রহ দেখালেও— সম্প্রতি সফর ঝুঁকিপূর্ণ বলে ভক্তদের সতর্ক করেছে ইংলিশ সমর্থক দল ‘বার্মি আর্মি’। তবে ভক্তদেরকেও খেলোয়াড়দের সমপর্যায়ের নিরাপত্তা দিলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: