খেলা

বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় এউইন মরগ্যান

এউইন মরগ্যান
এউইন মরগ্যান

নিরাপত্তা বিষয়ে অতীত অভিজ্ঞতার কারণেই বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগ্যান।

ইংলিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ সফর থেকে নিজের নাম প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ক্রিকেটারদের শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস।

গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে কোনো বিদেশি ক্রিকেট দল আসেনি উল্লেখ করে সফরে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান মরগ্যান।

এর আগে, ২০১৩ সালে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে এসে নির্বাচন-পূর্ব সহিংসতার ছবি দেখেছেন তিনি। ২০১০ সালে ভারতে আইপিএল খেলার সময়ও তার একই অভিজ্ঞতা হয়েছিল।

সেবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনার ঘটে। এ দুই ঘটনার পর থেকেই নিজের জীবনকে আর ঝুঁকির মুখে না ফেলার সিদ্ধান্ত নেন মরগ্যান।

ফলে ইসিবি সন্তোষ প্রকাশ করলেও, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর থেকে মরগ্যান নাম প্রত্যাহার করতে পারেন বলেই ধারণা করছে বিদেশি গণমাধ্যমগুলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ