টেস্ট দ্বি-স্তর ক্রিকেটের পরিকল্পনা ভেস্তে গেলেও ওয়ানডেতে কাঠামোগত পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি।
সংক্ষিপ্ত ঘরানার ক্রিকেটের সিরিজভিত্তিক পদ্ধতি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
নতুন নিয়মে দ্বিপক্ষীয় সিরিজগুলো হবে ২০২৩ বিশ্বকাপের জন্য অলিখিত বাছাইপর্ব।
ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১৩টি দেশ তিন বছরে একে অপরের মুখোমুখি হবে। সবাই সবার সঙ্গে অন্তত একটি করে ৩ ম্যাচের সিরিজ খেলবে।
শেষ পর্যন্ত বিশ্বকাপে কারা খেলবে, তা নির্ধারণ হবে এই সিরিজগুলোর পারফর্মেন্সের হিসেবে। আর যেসব দল বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে না তারা নিজেদের মধ্যে প্লে অফ খেলবে।
শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টিতেও একই ধরণের পদ্ধতি চালু হবে। এ পদ্ধতি চালু হলে বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
তিন বছরে ১২টি দলের সঙ্গে অন্তত ১টি করে সিরিজ খেলতে হবে।