বাংলাদেশ সফরে না আসলে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়কত্ব হারাবেন এউইন মরগ্যান। সেক্ষেত্রে বাংলাদেশ সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার।
এদিকে, মরগ্যানসহ অন্য ইংলিশ ক্রিকেটারদের শনিবারের ভেতর সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
সম্প্রতি নিরাপত্তা বিষয়ে অতীত অভিজ্ঞতার কারণে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মরগ্যান। মরগ্যানের মতোই সিরিজ থেকে সরে দাঁড়াতে চান ওপেনার অ্যালেক্স হেইলসও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে ক্রিকেটারদের শনিবার পর্যন্ত সময় দিয়েছে ইসিবি।
মরগ্যান শেষ পর্যন্ত বাংলাদেশে না আসলে সিরিজের ৩টি ওয়ানডেতে ইংলিশদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বাটলার।
এদিকে, মরগ্যান আইপিএল খেলতে ভারতে যেতে পারলে বাংলাদেশে কেন আসতে পারবেন না— এমন প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশ।