২০১৬-১৭ চ্যাম্পিয়নশিপ লিগের জন্য নতুন ৩টি দলকে খেলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটি।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের ইস্যুতে শনিবার কার্যনির্বহীর কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মোহামেডান, কারওয়ান বাজার প্রগতী সংঘ এবং সাইফ স্পোটিং লিমিটেড এ ৩টি নামে অংশ নিবে দলগুলো।
এর মধ্যে ‘সাইফ স্পোর্টিং লিমিটেড’ কোনো ধরনের ডিভিশনে না খেলেও শুধু প্রতিষ্ঠানটির আর্থিক দিক বিবেচনা করে লিগে খেলার সুযোগ দেয়া হয়েছে বলে জানায় ফেডারেশন।
দেশের ফুটবলের দ্বিতীয় টায়ার হিসেবে পরিচিত চ্যাম্পিয়নশিপ লিগের নতুন মৌসুমের ৩টি দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় সভায়।
আর অনুর্ধ্ব-১৬ নারী ফুটবলারদের ব্যাপারে ১৬ সেপ্টেম্বর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এ বিষয়ে পরিষ্কার কোনো মন্তব্য করেননি তিনি।
এ মাসের মাঝা-মাঝিতে গনমাধ্যমে সামনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানান ফেডারেশনের সভাপতি।
এদিকে, বেশ কিছুদিন ধরে এএফসি অনুর্ধ্ব-১৬ বাছাইপর্বে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অবহেলা করে ময়মনসিংহের কলিসুন্দর যাওয়া নিয়ে গণমাধ্যমে ঠালাও করে খবর প্রকাশ পায়।