খেলা

স্প্যানিশ লা লিগায় জয় পেল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ আর হেরেছে জায়ান্ট বার্সেলোনা।

দুটি আলাদা ম্যাচে ওসাসুনাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। তবে ঘরের মাঠে আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা।

সান্তিয়াগো বার্নাব্যুতে দুই মাস পর মাঠে নেমে ম্যাচের ৬ মিনিটে গ্যারেথ বেলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এরপর গোল করেন দানিলো, রামোস ও পেপে। ৬২ মিনিটে দলের পঞ্চম গোল করেন মডরিচ। মাঝে দুটি গোল করে ওসাসুনা।

শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতে, ১৯৬০-৬১ মৌসুমের কিংবদন্তি দলের লা লিগায় টানা ১৫ জয়ের রেকর্ড ছুঁলেন কোচ জিনেদিন জিদান।

তবে ১৬ বছর আগের ইতিহাস পুনরাবৃত্তি করলো দেপোর্তিভো আলাভেস। ন্যু ক্যাম্পে ৩৬ মিনিটে এগিয়ে যায় আলাভেস।

আর ৪৬ মিনিটে ম্যাথিউর গোলে সমতায় ফেরে কাতালানরা। কিন্তু ৬৪ মিনিটে ইবাইয়ের গোল ২-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ