ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে আশরাফুল জানান, বেশ কিছুদিন যাবত তার বাবা হৃদরোগে ভুগছিলেন।
গত ১১ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয় এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়।
সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
তিনি আরো বলেন, মরদেহ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: