তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার ঢাকা আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ভারত থেকে রওনা দিয়ে বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা আফগানদের।
এ প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে টাইগারদের দূর্গে পা রাখছে আফগানরা। ২৫ ও ২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম ২টি ওয়ানডের পর তৃতীয় ম্যাচটি হবে ১ অক্টোবর। ৩টি ওয়ানেডই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
এর আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারিরা। বাংলাদেশ সফরের আগে ভারতে ক্যাম্প করেছে আফগানিস্তান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: