আফনিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ফতুল্লায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি হবে ২৩ সেপ্টেম্বর। তিন ওয়ানডের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার এটিই একমাত্র সুযোগ আফগানদের সামনে।
বিসিবি ঘোষিত ১৩ সদস্যের এ স্কোয়াডে রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ২০ সদস্যের পুলে থাকা জাতীয় দলের সাত ক্রিকেটার।
এনামুল হক বিজয়, সাব্বির রহমান, ইমরুল কায়েস ছাড়াও বিসিবি ইলেভেনে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দীন বাবু, শুভাশীষ রয় ও মেহেদি হাসান মিরাজ।
এদিকে, ২০ সদস্যের পুলের বাইরে থেকে বিসিবি একাদশে সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস, শুভাগত হোম, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন জুনিয়র ও আবু হায়দার রনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: