খেলা

স্প্যানিশ লিগ: বার্সা-অ্যাতলেটিকো মাদ্রিদর ড্র

স্প্যানিশ লিগ
স্প্যানিশ লিগ

স্প্যানিশ লিগে ড্র হয়েছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ। মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে খেলতে নেমে, আবারো চোট পেয়েছেন বার্সার আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি। এদিকে ড্র করে লা লিগায় টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ড হাতছাড়া করলো লিগ লিডার রিয়াল মাদ্রিদ।

শুরুতে লিড নিয়েও অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে পারলো না বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে রজড়কাড়া গোলে বিরতির আগেই বার্সাকে এগিয়ে নেন ইভান রাকেতিচ। তবে দ্বিতীয়ার্ধে মেসি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার মিনিট দুয়েকের মধ্যে গোল হজম করে লুই এনরিকের শিষ্যরা।

বার্সার রক্ষণ চিড়ে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান আংহেল কোরেয়া। নির্ধারিত সময়ের ভেতর আর গোল না হলে ১-১ এ ড্র হয় ম্যাচ।

এদিকে, ভিয়ারিয়ালের বিপক্ষে হেরেই যাচ্ছিল পয়েন্ট তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ইনজুরি টাইমে সার্জিও রামোসের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে ভিয়ারিয়ালকে লিড এনে দেন ব্রুনো সোরিয়ানো। তবে বিরতির ভুল শুধরে নেন রামোস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ