ইংলিশ ফুটবল লিগ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টারের দুই ক্লাব। বুধবার ইএফএল কাপের পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
ইউনাইটেডের হয়ে গোলদাতার খাতান নাম লেখান মাইকেল ক্যারিক, অ্যান্ডার হেরেরা ও মার্কাস র্যা শফোর্ড। নদার্ম্পটন টাউনের রেভেলের গোল ব্যবধান কমালেও, রেড ডেভিলদের জয় বঞ্চিত করতে পারেনি। ৩-১ গোলে জিতে ম্যানইউ।
এদিকে, পাঁচ মাস পর দলে ফিরেই আবারো চোটে পড়েছেন ম্যানসিটির বেলজিয়ান সেন্টার-ব্যাক ভিনসেন্ট কোম্পানি। তবে এরপরও গেইল ক্লিশি ও গার্সিয়ার সেরানোর গোলে, সোয়ানসি সিটির বিপক্ষে ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছে সিটিজেনরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: