খেলা

সানি-তাসকিনের বোলিং বৈধ

আরাফাত সানি ও তাসকিন আহমেদ
আরাফাত সানি ও তাসকিন আহমেদ

বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে তাদের আর কোনো বাধা রইলো না।

আইসিসির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন পর্যালোচনা করে তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিচ্ছে আইসিসি। এখন থেকে তারা আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন।

গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের দেয়া পরীক্ষা মূল্যায়ন করে দেখা গেছে, আরাফাত সানি এবং তাসকিনের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁক নেয় না। যা আইসিসির দেয়া নিয়মের বাইরে নয়। তাই তাদের বোলিং অ্যাকশন সম্পূর্ণ বৈধ ঘোষণা করছে আইসিসি।

তবে ভবিষ্যতে যদি আম্পায়াররা তাদের অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন তাহলে আবারো পরীক্ষা দিতে হবে সানি ও তাসকিনের।

প্রসঙ্গত, গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিন এবং সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন আম্পায়াররা। পরে বিশ্বকাপ চলাকালেই তাদের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় আইসিসি।

এরপর অ্যাকশনে সমস্যা ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তাদের নিষিদ্ধ করা হয়। বিশ্বকাপ চলাকালেই নিষেধাজ্ঞার খরগ নিয়ে দেশে ফিরতে হয় সানি-তাসকিন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ