খেলা

রোববার মাঠে নামছে মাশরাফি বাহিনী

মাশরাফি বাহিনী
মাশরাফি বাহিনী

চলতি বছরে নিজেদের প্রথম ওয়ানডে খেলতে কাল- রোববার মাঠে নামছে বাংলাদেশ দল।

রাজধানীর মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর আড়াইটায় আফাগানিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।

আফগানিস্তান ভালো দল হলেও তিনটি ম্যাচই জিততে চান টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সিরিজের সব ম্যাচই হবে দিবারাত্রির সময়ে। শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৬৬ রানে হারিয়ে হারিয়ে উজ্জীবিত আফগানরা। বাংলাদেশ দলেও খুশির আমেজ। দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি।

ফলে আফগানিস্তানের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেসার তাসকিনের সামনে।

চোটের কারণে ছয় মাস মাঠের বাইরে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ। কাজেই তাসকিনকে দলে পেয়ে টাইগারদের পেস-আক্রমণে কিছুটা গতি বাড়বে।

এদিকে সিরিজ নির্বিঘ্নে আয়োজনে কড়া নিরাপত্তা রয়েছে ক্রিকেট অঙ্গনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ