খেলা

ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিল পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিয়েছে পাকিস্তান।

দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে, ক্যারিবিয়দের অল্প রানে বেধে ফেলে পাকিস্তান। ইমাদ ওয়াসিমের অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৫ রানে। ১৯ ওভারে ৫ বল খেলে সফরকারীরা।

সর্বোচ্চ ৫৫ রান আসে ব্রাভোর ব্যাট থেকে। জবাবে ৩৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সারফ্রাজ বাহিনী।

১৪ ওভার ২ বলে ১১৬ রান করে তারা। বাবর আজম ৫৫ আর খালিদ লতিফ ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ