ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
এদিকে, বতর্মান শিরোপাধারী লেস্টার সিটিকে ৪-১ গোলে পরাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
চেলসির ডিফেন্সের ভুলে আর্সেনালকে প্রথম লিডটি এনে দেন অ্যালেক্সিস সানচেজ। গানারদের হয়ে নিজের ১০০তম ম্যাচের দিনটি স্মরণীয় করে রাখলেন চিলিয়ান ফরওয়ার্ড। সানচেজের গোলের মিনিট তিনেকের মধ্যে লিড দ্বিগুণ করেন থিও ওয়ালকট। আর ম্যাচ জয়ী নৈপূণ্যে তৃতীয় গোলটি করেন মেসুত ওজিল।
প্রথমার্ধের তিনটি গোলের সুবাদেই, ৩-০ ব্যবধানের জয় পায় আর্সেনাল। দিনের আরেক ম্যাচে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে সোয়ানসি সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। ম্যানসিটির হয়ে তৃতীয় গোলটি করেছেন রাহিম স্টারলিং।
এছাড়া হালসটির বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে অল লিভারপুল।