খেলা

স্প্যানিশ লিগ: দ্বিতীয় ম্যাচে ড্র করল রিয়াল মাদ্রিদ

দ্বিতীয় ম্যাচে ড্র করল রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় ম্যাচে ড্র করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করেছে লিগ লিডার রিয়াল মাদ্রিদ।

লিগের আরেক ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই স্পোর্টিং গিহনের বিপক্ষে বিশাল জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

এদিকে, জার্মান বুন্দেসলিগায় হামবুর্গকে ১-০ গোলে বায়ার্ন মিউনিখ আর ইতালিয়ান সিরি আয় পালেরমোকে একই ব্যবধানে হারিয়েছে ইয়ুভেন্টাস।

লাল পালমাসের বিপক্ষে দুবার লিড নিয়ে দুবারই তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধে মার্কো আসেনসিওর গোলে রিয়াল এগিয়ে যাবার পর মিডফিল্ডার তানা ডমিনেজের নৈপুণ্যে সমতায় ফেরে লাস পালপাস।

বিরতির পরও দেখা যায় একই চিত্র। করিম বেনজিমার গোলে রিয়াল লিড নেয়ার পর ক্যানারি আইল্যান্ডের প্রতিনিধিদের ২-২ গোলের ড্র উপহার দের বদলি খেলোয়াড় আরুহো।

দিনের আরেক ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মেসির অভাব টের পেতে দেননি তার বার্সেলোনা সতীর্থরা। নেইমারের দুই গোলে গিহনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। বার্সার হয়ে অন্য তিনটি গোল করেছেন লুইস সুয়ারেজ, রাফিনিয়া ও আরদা তুরান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ