খেলা

ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে সাব্বিরকে

সাব্বির রহমান
সাব্বির রহমান

শৃঙ্খলা ভঙ্গের দায়ে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানকে ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখানোয় জরিমানা ছাড়াও ২ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে সাব্বিরকে। এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি।

গত ২২ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ডিমেরিট পয়েন্ট দেয়ার নতুন এই নিয়ম চালু করেছে আইসিসি। এই নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করলে তাকে ডিমেরিট পয়েন্ট দেয়া হবে। আর দুই বছরের মধ্যে ডিমেরিট পয়েন্ট চার হলে একটি টেস্ট অথবা ২টি ওয়ানডে অথবা ২টি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা জারি হবে ওই ক্রিকেটারের বিপক্ষে।

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আম্পায়ার শরফুদ্দৌলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করায় সাব্বিরকে ২ ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি'র ৩০ শতাংশ কেটে নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন সাব্বির রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ