খেলা

আফগানিস্তানের টার্গেট ২০৯

শততম জয়ের অপেক্ষায় বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ মুহূর্তে অভিষিক্ত মোসাদ্দেক হোসেনের ব্যাটিং নৈপুণ্যে আফগানিস্তানকে ২০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৪৫ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

একবার সুযোগ পেয়েও উইকেটে টিকে থাকতে পারেননি সাকিব। মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন সাকিব। বিদায় নেয়ার আগে ২১ বলে ১৭ রান করেন তিনি।

এদিকে, দ্বিতীয় ওয়ানডেতেও দলের হাল ধরতে পারেনি সাব্বির। এলবিডব্লিউ হয়ে মাত্র ৪ রান করে বিদায় নেন সাব্বির।

উইকেটে টিকে থাকতে পারলেন না মাশরাফিও। নবীর বলে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন মাশরাফি।

আর অর্ধশত রানের জুটি গড়ে বিদায় নিলেন মাহমুদুল্লাহ ও মুশফিক। নাবিদের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ৩৯ বলে ২৫ রান করেন মাহমুদুল্লাহ। এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেন নি মুশফিকও। আবারো সুইপ শট খেলতে গিয়ে ৫১ বলে ৩৮ রান করে বিদায় নিয়েছেন মুশফিক।

এর আগে ওপেনিংয়ে সতর্ক ব্যাটিংয়ে শুরু করলেও থিতু হয়ে ফিরে গেলেন তামিম ও সৌম্য। আশরাফের বলে উড়িয়ে মারতে গিয়ে জাদরানের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। বিদায় নেয়ার আগে ৩৬ বলে ২০ রান করেন তামিম।

এদিকে এক ওভার পরে আবারো আঘাত হানেন আশরাফ। সৌম্য সরকারকে পয়েন্টে ক্যাচ বানিয়ে বিদায় করেন তিনি। বিদায় নেয়ার আগে ৩০ বলে ২০ রান করেন সৌম্য।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান অধিনায়ক আসগর স্তানিকজাই।

একটি পরিবর্তন এসেছে স্বাগতিক দলে। প্রথম ম্যাচে দুই বার জীবন পেয়ে ৩৭ রান করা ইমরুল কায়েসের জায়গায় দলে এসেছেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের ১১৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে তার।

একটি পরিবর্তন আফগানিস্তান দলেও। শাবির নুরির জায়গায় দলে ফিরেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নওরোজ মঙ্গল।

দেশের মাটিতে টানা ষষ্ঠ সিরিজ এবং ওয়ানডেতে নিজেদের শততম জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ