আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ১৪ সদস্যের দলে একটি পরিবর্তন এনেছে বিসিবি।
পেসার রুবেলের পরিবর্তে আট বছর পর দলে জায়গা পেয়েছেন বা-হাতি স্পিনার মোশাররফ হোসেন। প্রথমে সিরিজের দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিলো বিসিবি'র নির্বাচক প্যানেল।
তাই শেষ ওয়ানডের জন্য একটি পরিবর্তন এনে দল ঘোষণা করে বোর্ড। আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভালো বল করেছিলেন পেসার রুবেল হোসেন। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিজেকে তেমন একটা ফুটিয়ে তুলতে পারেন নি রুবেল। কিন্তু এসব বিষয়কে প্রাধান্য দিয়ে নয় আফগানিস্তানের ব্যাটসম্যানদের বা-হাতি স্পিনে দুর্বলতা থাকায় রুবেলের পরিবর্তে মোশাররফ হোসেনকে বেছে নিয়েছে নির্বাচক কমিটি।
গত ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলতে কাল রাত সাড়ে ৮টায় ঢাকা আসছে ইংল্যান্ড দল।
পুরো সিরিজে ইংলিশদের দেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা।