উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বড় দলগুলো— জার্মান ক্লাব বার্য়ান মিউনিখকে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা হারিয়েছে বরুশিয়া মনচেনব্লাডবাখকে আর ম্যানচেস্টার সিটি জিতেছে সেলটিকের বিপক্ষে।
ভিনসেটে ক্ল্যাডরোনে ৩৫ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুনের সুযোগ পায় অ্যাটলেটিকো, অ্যান্তোনিয়ো গ্রিজম্যানের পেনাল্টি শট বারপোস্টে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় তারা।
ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো অ্যাটলেটিকোকে। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকোর কাছে শেষ ৩ ম্যাচের দুটিতে হারের লজ্জা পেলো বায়ার্ন।
গত মৌসুমে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ১-০ এবং ফিরতি লেগে ২-১ গোলে হেরেছিলো জার্মান ক্লাব বায়ার্ন।
এদিকে, পিছিয়ে পরেও সেলটিকের সঙ্গে ৩-৩ সমতায় ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে নিশ্চিত ড্রয়ের ম্যাচে জেরার্ড পিকের গোলে বরুশিয়া মনচেনব্লাডবাখের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।