খেলা

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ট্রফি জয়ের স্বাদ পেল না বাংলাদেশের যুবারা। বাংলাদেশকে হারিয়ে বয়সভিত্তিক এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

শুক্রবার বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দু-দুবার এগিয়ে গিয়েও ভারতীয় যুবাদের কাছে ৫-৪ গোলে হেরে যায় স্বাগতিকরা। ম্যাচের একেবারে শেষ মিনিটে জয়সূচক গোলটি করে ভারত।

আর স্বাগতিক বাংলাদেশের হারের পর গ্যালারিতে পিনপতন নীরবতা। লাল-সবুজ পতাকা হাতে উৎফুল্ল দর্শকের চোখে-মুখে রাজ্যের বিষন্নতা আর মাঠে তখন আশরাফুলদের আহাজারি।

শেষ মুহূর্তের গোলই সব শেষ করে দিল— হলো না প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া। উল্টো বাংলাদেশকে ৫-৪ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শিরোপা জিতল প্রতিবেশি দেশ ভারত আর রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিক বাংলাদেশকে।

অথচ টুর্নামেন্টে এ ভারতকে হারিয়েই যাত্রা শুরু করেছিল ভারত। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুব হকি দল। ফাইনালে সেই হারের শোধ তুলে শিরোপায় চুমু আঁকল ভারতীয় শিবির।

বিকেলে হকির ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিল বেশ দর্শক। যা পুরোনো দিনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। খেলা দেখতে উপস্থিতি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজুমল হাসান পাপনসহ অনেকেই।

উপলক্ষ্যে শিরোপা উৎসবে শামিল হওয়া তবে তা আর হলো না। তবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের এটাই সর্বোচ্চ সাফল্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ