খেলা

আফগানিস্তানের টার্গেট ২৮০

ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ৩য় ওয়ানেডেতে আফগানিস্তানকে ২৮০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

ইনিংসের শেষ দিকে ২২ বরে ৩২ রান করেন মাহমুদুল্লাহ। এতে ২৭৯/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ। ৩৮.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২১২/২। কিন্তু পরের ২৩ রানে চার উইকেট খোয়ালেন টাইগাররা।

একে একে সাজঘরে ফিরে গেলেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। এতে ৪৩.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩৫/৬-এ।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিম ইকবাল। এতে তিনি ছাড়িয়ে গেলেস সাকিব আল হাসানকে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৮ বলে ১১৮ রান করেন তামিম ইকবাল। ১৫৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের সপ্তম শতক।

ওয়ানডেতে সাকিবের রয়েছে ৬ সেঞ্চুরি তবে তামিমের বিদায়ের পর খেই হারান বাংলাদেশ তারকারা। অল্পতে উইকেট খোয়ান সাকিব ও মুশফিকুর রহীম। এতে ৪৩.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৯/৫-এ। সাকিব ১৭ ও মুশফিক করেন ১২ রান।

ওপেনার সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ২০ রান করেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ব্যর্থ হলেন বাংলাদেশের এ উদ্বোধনী ব্যাটসম্যান। এবার আউট হলেন ১১ বলে ১১ রানে।

এতে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে তার মোট রান ৩১ রান।

মিরপুরে শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটে গিয়ে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান। তামিম ইকবাল ২৫ রানে অপরাজিত। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ জেতে ৭ রানে তবে দ্বিতীয়টি হারে ২ উইকেটে।

এতে দুই ম্যাচের সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারণ হবে। বাংলাদেশ দলে ২টি পরিবর্তন এসেছে।

রুবেল হোসেনের বদলে রাখা হয়েছে পেসার শফিউল ইসলামকে আর তাইজুল ইসলামের বদলে রাখা হয়েছে স্পিনার মোশাররফ হোসেনকে।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

আফগানিস্তানের একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, আজগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মিরওয়াইজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ