খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: জয় পেল লিভারপুল-চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও চেলসি। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে অল রেডরা। আর হাল সিটিকে ২-০ গোলে পরাস্ত করেছে ব্লুজরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে জিতেছে দুদলই। সোয়ানসির লিরয় ফারের গোলে প্রথমে পিছিয়ে পড়লেও শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। রবার্তো ফারমিনো ও জেমস মিলনারের গোলে সোয়ানদের মৌসুমের প্রথম জয় পেতে দেননি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এদিকে, উইলিয়ান ও দিয়েগো কস্তার দ্বিতীয়ার্ধের গোলে হাল সিটির মাঠ থেকে জয় নিয়েই বাড়ি ফিরেছে চেলসি।

জার্মান লিগের নতুন মৌসুমের প্রথম ড্র করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হেরেছে শীর্ষ দলগুলোর মধ্যে অন্যতম বরুশিয়া ডর্টমুন্ড। এ দিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের পঞ্চম জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।

ঘরের মাঠে কিমিচের গোলে প্রথমার্ধে লিড নেয় বায়ার্ন। কিন্তু দ্বিতীয়ার্ধে মোদেস্তের গোলে সমতায় ফেরে কোলন। ১-১ গোলে ম্যাচ ড্র হলেও পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এদিকে মৌসুমে নিজেদের দ্বিতীয় হার পেয়েছে ডর্টমুন্ড। মেহমেদি ও চিচারিতোর গোলে হলুদ-কালোদের ২-০ গোলে পরাস্ত করেছে বায়ার লেভারকুজেন। আর ফ্রেঞ্চ লিগে, এডিনসন কাভানির জোড়া গোলে, বোরডক্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।

উহান ওপেন টেনিসে ডমিনিকা চিবুলকোভাকে হারিয়ে শিরোপা জিতেছেন পেত্রা কেভিতোভা।

চীনে ফাইনাল ম্যাচে মাত্র ৬৩ মিনিটে জয় ছিনিয়ে নেন কেভিতোভা। দশম বাছাই চিবুলকোভা দাঁড়াতেই পারেননি এই চেক তারকার সামনে। ৬-১, ৬-১ গেমে জয় ছিনিয়ে নেন চতুর্দশ বাছাই কেভিতোভা।

এ বছর কেভিতোভার এটি প্রথম জয়। আর উহান ওপেনে তার দ্বিতীয় শিরোপা। এ জয়ের ফলে র্যাং কিংয়ে চৌদ্দ থেকে এগারো নম্বরে উঠে আসবেন চেক প্রজাতন্ত্রের এই প্রতিনিধি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ