বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
সোমবার দুপুরে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলেরও।
রাজধানীর মিরপুরে পুরো স্টেডিয়াম জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিসিবি একাডেমি মাঠে হালকা অনুশীলন করে জস বাটলারের দল।
নতুন দায়িত্ব পাওয়া ইংলিশ ওয়ানডে দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট।
টাইগারদের সাম্প্রতিক ওয়ানডে পারফর্মেন্স বিচারে এ সিরিজ বেশ কঠিন হবে বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক।
আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুরে দুটি এবং ১২ অক্টোবর চট্টগ্রামে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড।
আগামী ২০ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট আর ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: