খেলা

প্রায় নিশ্চিত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা

আইসিসি
আইসিসি

বর্তমান এফটিপি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দল সরাসরি আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত বলে জানা গেছে।

বর্তমান এফটিপি অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাকি সব সিরিজে হারলেও বাংলাদেশ দলের সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিশ্চিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এ আভাস পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি থেকে।

আইসিসির ওয়ার্ল্ড কাপ বা ইভেন্ট কোয়ালিফিকেশন র্যা ঙ্কিং একটি চলমান প্রক্রিয়া। প্রতিবছর আইসিসি আনুষ্ঠানিকভাবে যে র্যা ঙ্কিং প্রকাশ করে সেটি সর্বশেষ তিন বছরের ফলাফলভিত্তিক।

আর ইভেন্ট কোয়ালিফিকেশন র্যা ঙ্কিং হয় সর্বশেষ দুই বছরের ফলাফলের ওপর— দলগুলোর সর্বশেষ অবস্থা বোঝার জন্য এই র্যা ঙ্কিং শুধু আইসিসির সদস্য বোর্ডগুলোকেই জানানো হয়।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিতব্য র্যা ঙ্কিংয়ের শীর্ষ আট দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে। বাকি দুটি দলকে আসতে হবে বাছাইপর্ব খেলে। আইসিসির ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৬ নম্বরে।

ইংল্যান্ড সিরিজের পর ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। এরপর আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের আগে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে। মে মাসে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তিন জাতি সিরিজ। জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি।

জানা গেছে, বাংলাদেশ যদি ওই সব সিরিজেও হারে এবং পেছনে থাকা দলগুলো তাদের বর্তমান এফটিপি অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব ম্যাচ জেতে, তবু বাংলাদেশ আটে থেকে সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে পারবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা আইসিসিরই তথ্য।

তবে বাংলাদেশের পেছনে থাকা দলগুলো বর্তমান এফটিপির বাইরে নতুন কোনো সিরিজ খেললে আইসিসির এ পূর্বানুমান উল্টেও যেতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ