খেলা

আনন্দে আনন্দে ভরে উঠুক জন্মের এ দিনটি

মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ-বুধবার।

১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্ম হয় তার। বাংলাদেশ অধিনায়কের ৩৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করেছে মাশরাফি ফাউন্ডেশন।

দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন তার মা। আর মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের এমন জয়োল্লাস দেখেই এখন অভ্যস্ত ক্রিকেটবিশ্ব। আর যার নেতৃত্বগুণে ক্রিকেট অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ তিনি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সীমিত ওভারের সবচেয়ে সফল এই অধিনায়ক তেত্রিশ পেরিয়ে ৩৪ এ পা রাখলেন।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আদালতপুরে জন্ম মাশরাফির। গোলাম মুর্তজা ও হামিদা মুর্তজার সন্তান মাশরাফির খেলাধুলার প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই। খেলার ফাঁকেই লেখাপড়া চলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হলেও ক্রিকেট ব্যস্ততায় শেষ হয়নি পড়াশোনা। তবে মাশরাফির অর্জন ডিগ্রিতে সীমাবদ্ধ নয়। ক্রিকেটে মন দিয়ে তিনি জয় করেছেন বাংলাদেশের কোটি ভক্তের হৃদয়। জন্মদিনে তাই ম্যাশের প্রতি অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা ক্রিকেটপ্রেমীদের।

এতো অর্থ-বিত্ত, যশ-খ্যাতি সত্ত্বেও মাশরাফি যেন মাটির মানুষ। জন্মদিনে তার গ্রামের বাড়িতে নেই কোনো আয়োজন। শুধু সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা মাশরাফি জননী হামিদা মুর্তজার।

চোটমুক্ত মাশরাফি আরো অনেকদিন লাল-সবুজ জার্সি গায়ে খেলবেন। বাঁচবেন অনেক বছর। তার নেতৃত্বে নতুন নতুন সাফল্যগাঁথা রচনা করবে বাংলাদেশ। মাশরাফির জন্মদিনে এমনটাই প্রত্যাশা ভক্তদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ