অতীত পারফর্মেন্স নিয়ে না ভেবে বর্তমান সামর্থ্য দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রতিটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের এ কথা বলেন তিনি।
প্রায় ছয় বছর টাইগারদের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কাল- শুক্রবার দুপুর আড়াইটায় মাঠে নামবে ইংল্যান্ড দল।
এরইমাঝে ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসে ইংলিশরা।
গত ২০১১ বিশ্বকাপের মতো ২০১৫ বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড দল। মূল সিরিজে মাঠে নামার আগে গত মঙ্গলবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংলিশ একাদশ।
সেই ম্যাচে স্বাগতিকরা হারলেও ইমরুল কায়েস ১২১ রানের ব্যক্তিগত ইনিংস, সিরিজের প্রথম ওয়ানডেতে জায়গা প্রায় নিশ্চিতই বলা যায়।
এছাড়াও মুশফিক-নাসিরের রানে ফেরায় ব্যাটিং অর্ডার স্বস্তি ফিরেছে বাংলাদেশের।
এদিকে সিরিজকে সামনে রেখে নিরাপত্তার মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।