খেলা

পর্তুগালের হয়ে ৪টি গোল করল ক্রিশ্চিয়ানো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

এবার পর্তুগালের হয়ে ৪ গোল করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার কীর্তিতে অ্যান্ডোরাকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগীজরা।

অন্য ম্যাচগুলোতে ফ্রান্স ৪-১ ব্যবধানে হারিয়েছে বুলগেরিয়াকে। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে আয়েশী জয় পেয়েছে বেলজিয়াম। এছাড়াও নিজ নিজ ম্যাচে ইউরোপের বাকি বড় দলগুলোও জয় তুলে নিয়েছে।

পর্তুগালের হয়ে ১৩৪ ম্যাচে নিজের গোলসংখ্যা ৬৫ টিতে নিয়ে গেলেন রোনালদো। ইউরোর ফাইনালে চোট পাওয়ার পর দেশের হয়ে এই ম্যাচেই প্রথম মাঠে নামলেন তিনি। ফিরেই করলেন হ্যাটট্রিকসহ ৪ গোল। পেয়েছেন ক্যারিয়ারের ৪৩ তম হ্যাটট্রিকের দেখা। বিশ্বকাপ বাছাইয়ের বি গ্রুপে সুইজারল্যান্ডের কাছে হেরে পর্তুগাল রয়েছে টেবিলের তিন নম্বরে।

এদিকে, বুলগেরিয়ার সঙ্গে ৪-১ গোলের ফলাফল নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। মিখাইল অ্যালেকসান্দ্রোভের গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিক ফ্রান্স।

তবে দিমিত্রি পায়েতের জোড়া এবং অ্যান্তোনি গ্রিজম্যান ও গ্যামেইরোর গোল জয় নিশ্চিত করে ফ্রেঞ্চদের। এছাড়াও বড় দলগুলোর মধ্যে সুইজারল্যান্ড ৩-২ গোলে হাঙ্গেরিকে ও নেদারল্যান্ডস ৪-১ এ বেলারুশকে হারিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ