খেলা

মিরপুরে আবারো মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড

মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড
মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড

আগামীকাল-রোববার রাজধানীর মিরপুরে আবারো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে এ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের। দুই ওয়ানডের মাঝে মাত্র একদিন বিরতি। তাই অনুশীলনের ব্যস্ততা ছিল না শনিবার।

বিশ্রামের দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়নি কোনো দলই। প্রথম ওয়ানডের মতোই রোববার খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পেস আক্রমণে তাসকিনের জায়গায় দেখা যেতে পারে আল-আমিনকে।

বাংলাদেশ দলের মাশরাফি বলেন, কারো দোষ দিয়ে লাভ নাই। এর আগেও এরকম হয়েছে।

তিনশ রান চেজ করে জিততে পারলে ভালো হতো এ ধরনের হার একটু কঠিন বলে মন্তব্য করেন তিনি।

জেতা ম্যাচ হেরে যাওয়ার আক্ষেপের সুস্পষ্ট ছাপ মাশরাফির চোখে-মুখে। প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের ভুলের মাশুল দিতে হয়েছে বলেও মেনে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সতীর্থদের দোষারোপ করেননি। উল্টো কথা বলেছেন মুশফিক-মোশাররফদের পক্ষে।

আন্তর্জাতিক ম্যাচ কম খেলায় মোশাররফের জন্য ব্যাটিং-বোলিং কঠিন। মুশফিককে নিয়ে প্রশ্ন করা দুঃখজনক। ফিল্ডিং কষ্ট করেছে। রান কম হলে মাইন্ডসেট অন্যরকম হতো। কিছুটা প্যানিকও কাজ করেছে।

হতাশার মাঝেও ইমরুলের ব্যাটিংয়ের মতো ইতিবাচক দিকগুলো থেকেই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সংকল্প মাশরাফির। ইমরুলের শতক

পুরো টিম আপসেট। কিছু ভালো জিনিস হয়েছে। এগুলো দিয়ে সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। প্রফেশনালী চিন্তা করতে হবে। এখনো সিরিজ জেতা সম্ভব। পজিটিভ চিন্তা করা ছাড়া উপায় নেই।

এদিকে প্রথম ওয়ানডেতে হারতে হারতে জিতে যাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে ইংলিশরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশকে পেছনে ফেলে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন সফরকারিরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ