খেলা

ইংল্যান্ডের সামনে ২৩৯ রানের লক্ষ্য

তাদের লক্ষ্য ২৩৯
তাদের লক্ষ্য ২৩৯

প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় আজ-রোববার জয় ছাড়া আর কোনো বিকল্প নেই মাশরাফি বাহিনীর সামনে।

টস হেরে ব্যাট করে বাংলাদেশ। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

সিরিজে টিকে থাকার দিন ইংল্যান্ডকে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এদিন ২৯ বলে ৪৪ রান করেছেন মাশরাফি।

ব্যাটিংয়ে নেমে ধীরগতির শুরু করে বাংলাদেশ। সপ্তম ওভারে দলীয় ২৫ রানে দ্রুত রান তোলার তাগাদায় বড় শট খেলতে শুরু করেন ইমরুল কায়েস। ক্রিস ওকসের বলে উইলির হাতে ক্যাচ দিয়ে ১৮ বলে ১১ রান করে ফিরে যান।

ইমরুল ফেরার পর সাজঘরে যান তামিম ইকবাল। নবম ওভারে ক্রিস ওকসের বলে তেড়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনিও। আউট হবার আগে ৩১ বলে ১৪ রান করেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফেরার ব্যাটিংয়ে আসেন সাব্বির রহমান রুম্মন। ইংলিশ পেসারদের দাপটে রানই বের করতে পারছিলেন না এ ব্যাটসম্যান। বোল্ড হওয়ার আগে ২১ বলে মাত্র তিন রান করে ফেরেন তিনি।

এরপর ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা সামলানোর চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তবে দলীয় ৮৯ রানে মাহমুদউল্লাহকে একা রেখে জ্যাক বলের শট বলে হুক করতে গিয়ে মঈন আলীকে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক (২১)।

তার চলে যাওয়ার খানিক বাদেই ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দলের বিদায় আরো বাড়িয়ে দিয়ে বেন স্টোকসের বলে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে বসেন সাকিব আল হাসান। বিদায়ের আগে মাত্র ৩ রান করেন সাকিব।

তারপর তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে বাংলাদেশের ভাঙাচোরা ইনিংসটা মেরামতের কাজে লেগে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন এই দুজন। তবে দলীয় ১৬১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়াসের পথে পা বাড়ান রিয়াদ।

আদিল রশীদের নিরীহ গুগলিতে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন মাহমুদউল্লাহ। বল এসে লাগে তার প্যাডে। আদিলের আবেদনে আঙুল তোলেন আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত। ৭৫ রান করেন বিশ্বকাপে বাংলাদেশে একমাত্র সেঞ্চুরিয়ান।

রিয়াদের বিদায়ের পরই টাইগারদের ইনিংসে আরেকবার আঘাত হানেন আদিল রশীদ। এ লেগ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে মঈন আলীকে ক্যাচ দিয়ে ফিরে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৯ বলে ২৯ রান করেন উদীয়মান এ অলরাউন্ডার।

টপ অর্ডার ব্যর্থ হওয়ায় নিজেই রান তোলার দায়িত্ব তুলে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। একের পর চার-ছয় মেরে ইংলিশ বোলারদের ব্যতিব্যস্ত করে রাখেন বাংলাদেশ অধিনায়ক। শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে তিনটি ছয় ও দুটি চারে ৪৪ রান করেন মাশরাফি। নাসির হোসেন অপরাজিত ছিলেন ২৭ রানে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

ইংল্যান্ড দল: জেসন রয়, জেমস ভিঞ্চ, বেন ডাকেট, জনি বেয়ারস্ট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশীদ, ডেভিড উইলি, ও জ্যাক বল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ