বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইউরোপীয় দেশগুলোর মধ্যে জয় পেয়েছে ইংল্যান্ড, পোল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
সি-গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে সহজ জয় পেয়েছে জার্মানি। খেলা শুরুর মিনিট বিশেকের মধ্যে জার্মানদের নিউ নম্বর টেন-অ্যাসিস্ট কিং মেসুত ওজিলের এগিয়ে দেয়া বল জালে জড়ান টমাস মুলার।
বিরতির পর আরো দুটি গোল করে ইয়োআকিম লোর শিষ্যরা। জোশুয়া কিমিচের অ্যাসিস্টে টনি ক্রুসের পর জোনাস হেক্টরের পাস থেকে আবারো গোল করেন মুলার। ৩-০ গোলের এ জয়ে গ্রুপ-সির শীর্ষে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে, ই-গ্রুপের ম্যাচে মুলারের বায়ার্ন মিউনিখ সতীর্থ রবার্ট লেভানদস্কির হ্যাটট্রিকে ৩-২ গোলের জয় পেয়েছে পোল্যান্ড। দিনের আরেক ম্যাচে, দুর্বল মাল্টার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: