খেলা

বাংলাদেশ দল অনেক আত্মবিশ্বাসী

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ দল এখন অনেক আত্মবিশ্বাসী— তারা জয়ের জন্যই মাঠে নামে বললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশিতিয়াক আহমেদ। আর জাভেদ ওমর বেলিম মনে করেন টাইগারদের দল ভারসাম্যপূর্ণ। তারা কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। সিরিজের শেষ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ— এমনটাই প্রত্যাশা তাদের।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের টপ অর্ডার ভালো করতে না পারলেও মাহমুদুল্লাহ আর মাশরাফির ব্যাটে ভর করে ইংল্যান্ডকে ২৩৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় টাইগাররা। আবার বোলিংয়ে মাশরাফি, তাসকিনদের তোপের মুখে ২০৪ রানেই আটকে যায় থ্রি লায়নরা। সিরিজে সমতা ফিরিয়েছে মাশরাফি বাহিনী।

ক্রিকেটাররা আত্মবিশ্বাসী ছিলেন বলেই এভাবে খেলতে পেরেছেন আর প্রথম ম্যাচে হেরে যাওয়ায় তাদের জয়ের ক্ষুধা বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলি মনে করেন টাইগার স্কোয়াড ভারসাম্যপূর্ণ। তারা কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রান পাচ্ছেন নিয়মিতই। তার সঙ্গে মুশফিকুর রহিম ফর্মে ফিরলে বাংলাদেশের জন্য তা ইতিবাচক হবে বলে মনে করেন ইশতিয়াক আহমেদ।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ভালো খেলবে। এমনটাই মনে করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ