খেলা

কাতারে ফিফার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশি শ্রমিক

ফিফা
ফিফা

কাতারে কাজ করা এক বাংলাদেশি শ্রমিক ফিফার বিরুদ্ধে মামলা করেছেন। কাতারে বিশ্বকাপ অবকাঠামো নির্মাণে কাজ করা শ্রমিকদের অধিকার নিশ্চিতে প্রভাব খাটাতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ফিফার বিরুদ্ধে এই মামলা করেছেন বাংলাদেশের শ্রমিক নাদিম শরিফুল আলম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নেদারল্যান্ডভিত্তিক সবচেয়ে বড় শ্রম ইউনিয়নের সহায়তায় নাদিম সোমবার এই মামলা করেন জুরিখ ট্রেড কোর্টে। জুরিখেই ফিফার সদর দপ্তর অবস্থিত। মামলার সঙ্গে এক চিঠিতে নাদিম অভিযোগ করেছেন যে কাতারে যাওয়ার পরপরই তার পাসপোর্ট কেড়ে নেয়া হয়।

একইসঙ্গে বাজে পরিবেশে দেড় বছরের চুক্তিতে তাকে কাজ করতে বাধ্য করা হয়। এক পর্যায়ে তাকে চাকুরিচ্যুত করা হয়। মামলায় বাংলাদেশি শ্রমিক নাদিম চুক্তির ক্ষতিপূরণ হিসেবে ১১ হাজার ডলার দাবি করেছেন।

বিদেশি শ্রমিকদের সঙ্গে যথাযথ আচরণ না করার জন্য ইতোমধ্যে কাতারের সমালোচনা করেছে আ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এবং শ্রমিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ