চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। উভয় দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজে সমতা বিরাজ করছে।
শেষ ওয়ানডে তাই দুই দলের কাছে অঘোষিত ফাইনাল। এ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে বিসিবি। মোশাররফ হোসেন রুবেলের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম।
এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলার ও বেন স্টোকস বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করলেও আচরণবিধি ভঙ্গের দায়ে মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফির ২০% জরিমানা করেছে আইসিসি।
বাটলারকে শুধু সতর্ক করেই ছাড় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: