আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদিকে, বোলার র্যাং কিংয়ে দুই ধাপ পিছিয়ে ৬-এ নামলেও অলরাউন্ডার র্যাং কিংয়ের সেরার আসনটি এখনো সাকিবেরই।
আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষের সিরিজে দারুণ বল করেছেন মাশরাফি। ৬ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। এর ফলে ৬২৩ পয়েন্ট নিয়ে র্যা ঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে এসেছেন নড়াইল এক্সপ্রেস। যা তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং।
এদিকে, ওয়ানডেতে পেছালেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৩৯১। দুই সিরিজ পর ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ।
তামিম ২২ ও মাহমুদুল্লাহ আছেন ৪২ নম্বরে আর একধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: