খেলা

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

চট্টগ্রাম
চট্টগ্রাম

মাঠ ভেজা থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের সঙ্গে ইংল্যান্ড দলের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথমদিনের খেলা বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে এ ঘোষণা দেন জাতীয় গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন।

পরে সৈয়দ আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, সকালের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় আজকের খেলা হচ্ছে না। তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। শনিবার ম্যাচের শেষ দিন দুই দলই ৪৫ ওভার করে ম্যাচ খেলবে। মাঠের ড্রেনেজ সিস্টেম দুর্বল হওয়ার কারণে মাঠ শুকাতে দেরি হচ্ছিল।

আজকের প্রস্তুতি ম্যাচ না হওয়ায় ইংল্যান্ড দল জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে যাবে দুপুর সাড়ে ১২টায়।

আর এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

এদিকে, ২০ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে ২টি দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল ইংল্যান্ড।

তবে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত হলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ