ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি—নিয়মিত তারকাদের পাশাপাশি টেস্ট দলে নতুন মুখ মিরাজ, সোহান ও রাব্বি।
এদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত তারকা সাব্বির রহমানের টেস্ট অভিষেক হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই।
এছাড়া, জায়গা পেয়েছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম। স্পিনার তাইজুল ইসলামকেও দলে রাখা হয়েছে। তবে ফর্ম ভাল না থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার।
তবে, ঘরোয়া লীগে বেশকিছু দিন দুর্দান্ত ফর্মে থাকা শাহরিয়ার নাফিসকে বিবেচনায় রাখেনি নির্বাচক প্যানেল। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ মাতানো মেহেদী হাসান মিরাজ জায়গা করে নিয়েছেন দলে।
তবে, মোসাদ্দেক হোসেন সৈকত থেকে গেছেন স্কোয়াডের বাইরে। উইকেট কিপার নুরুল হাসান সোহান ও তৃতীয় পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।