খেলা

৪০০তম টেস্ট ম্যাচ জিতেছে পাকিস্তান

টেস্ট ম্যাচ জিতেছে পাকিস্তান
টেস্ট ম্যাচ জিতেছে পাকিস্তান

৪০০তম টেস্ট ম্যাচ জিতেছে পাকিস্তান। দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে হারিয়েছে তারা।

শেষদিনে মিসবাহ বাহিনীর দেয়া ৩৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮৯ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।

২ উইকেটে ৯৫ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস, ব্ল্যাকউডরা দ্রুত বিদায় নিলেও একপ্রান্ত আগলে খেলে যান ড্যারেন ব্রাভো। পঞ্চম উইকেটে চেজের সঙ্গে ৭৭ ও সপ্তম উইকেটে হোল্ডারের সঙ্গে করেন ৬৯ রানের জুটি।

ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নিয়ে বিদায় নেন ব্রাভো। শেষদিকে জেসন হোল্ডারের ৪০ ছাড়া আর তেমন রান করতে পারেননি কেউ। ২৮৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

মোহাম্মদ আমির ৩টি এবং ইয়াসির শাহ ও মোহাম্মদ নওয়াজ নিয়েছেন দুটি করে উইকেট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ