ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেগিয়া ওয়ারশাওয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। দিনের অন্য ম্যাচে জিতেছে বোরুশিয়া ডর্টমুন্ড, লেস্টার সিটি ও ইয়ুভেন্টাস।
টুর্নামেন্টে টানা অষ্টম হোম ম্যাচে জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। গ্যারেথ বেইল, মার্কো আসেনসিও, লুকাস ভাসকেস, আলভারো মোরাতারা গোল পেলেও, বল জালে জড়াতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে দুটি গোলে সহায়তা করেন সি আর স্যাভেন। এফ-গ্রুপের অন্য ম্যাচে স্পোর্টিং সিপিকে ২-১ গোলে হারিয়েছে বোরুশিয়া ডর্টমুন্ড।
এদিকে, জি-গ্রুপে রিয়াদ মাহরেজের একমাত্র গোলে এফসি কোপেনহেগেনকে পরাস্ত করেছে লেস্টার সিটি। এইচ-গ্রুপে হুয়ান কুয়াদ্রাদোর গোলে একই ব্যবধানে ফরাসি ক্লাব লিওনের বিপক্ষে জয় পেয়েছে ইয়ুভেন্টাস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: