খেলা

বার্সার ৪-০ গোলে পরাস্ত ম্যান সিটি

বার্সা
বার্সা

একাই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিলেন লিওনেল মেসি। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন স্ট্রাইকারের হ্যাটট্রিকে ম্যান সিটিকে ৪-০ গোলে পরাস্ত করেছে বার্সা। দিনের আরেক ম্যাচে, মেসুত ওজিলের দুর্দান্ত হ্যাটট্রিকে, লুদোগোরেৎসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

মেসি ম্যাজিকে পেপ গার্দিওলার শিষ্যরা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। উত্তেজনাপূর্ণ ম্যাচের মাঝে লাল কার্ড পেয়ে দশজনের দলে পরিণত হয় দুই দল। মেসির হ্যাটট্রিকের পর, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার।

তবে বার্সার চতুর্থ গোলটি তিনিই করেছেন। এদিকে লুদোগোরেৎসের জালে ছয়বার বল জড়িয়েছে আর্সেনাল। অ্যালেক্সিস সানচেজ, থিও ওয়ালকট, অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইনের গোলের পর, হ্যাটট্রিক করেন মেসুত ওজিল। জার্মানির পর এবার আর্সেনালের দশ নম্বর জার্সি পরে খেলার দাবিটা মাঠেও জানিয়ে দিলেন গানারদের মধ্যমাঠের এ কারিগড়।

দিনের অন্য ম্যাচে, পিএসভি আইন্দহোভেনকে ৪-১ গোলে বায়ার্ন মিউনিখ, রোস্তভকে ১-০ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদ ও এফসি বাসেলকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ