খেলা

চট্টগ্রাম টেস্ট: অভিষেকেই ৫ উইকেট মেহেদীর

প্রথম দিন শেষ ইংল্যান্ড ৭/২৫৮

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ২৫৮ রান করে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। এ টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির; ইংল্যান্ডের হয়েছে অভিষেক বেন ডাকেটের।

আর অভিষেক টেস্টের প্রথমদিনেই ৫ উইকেট নিলেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ। তবেটেস্ট অভিষেকে ৫ উইকেট নতুন কিছু নয়— বাংলাদেশরই এ কীর্তি রয়েছে ৭ জনের।

৭ উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড— মেহেদী হাসানের ওপর বাড়তি নজর দিতেই হবে। কারণ ইংল্যান্ডের ৭ ব্যাটসম্যানের ৫ জনই যে তার শিকার। এর কমপক্ষে ৩টি দুর্দান্ত ডেলিভারিতে।

এখন মেহেদীর সামনে সুযোগ অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেরা বোলিং কীর্তির আরো সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম তুলে আনার। আর একটি উইকেট পেলেই মেহেদী হবেন গত ২৯ বছরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেয়া মাত্র দ্বিতীয় বোলার।

যুব ক্রিকেট থেকেই আলোচনা আসা মিরাজ নামে পরিচিত ১৮ বছর বয়সী এর আগে আন্তর্জাতিক ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনোটাই খেলেননি। সেই তিনিই ইনিংসের শুরু থেকেই বোলিং করে গেলেন।

নিজের পঞ্চম ও ইনিংসের দশম ওভারে এই টেস্টেই অভিষিক্ত বেন ডাকেটকে যেভাবে বিভ্রান্ত করে বোল্ড করলেন, এর চেয়ে ভালোভাবে খাতা খোলা আর হয় না। তবে পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সুইপ করতে গিয়ে কিছুটা অদ্ভুতভাবে বোল্ড হলেন অ্যালিস্টার কুক।

নিজের পরের ওভারে আবারও মেহেদীর আঘাত। এবার এলবিডব্লুর ফাঁদে গ্যারি ব্যালান্স। টানা তিন ওভারে তিন রানের মধ্যে তিন উইকেট হারানো ইংল্যান্ড তখন রীতিমতো কাঁপছে।

পরে জো রুটের পাল্টা আক্রমণ (৪৯ বলে ৪০); মঈন আলী (১৭০ বলে ৬৮) ও জনি বেয়ারস্টোর (১২৬ বলে ৫২) প্রতিরোধে ইংল্যান্ড নিজেদের কিছুটা সামলে নেয়ার চেষ্টা করেছে।

যখনই একটা জুটি গড়ে ওঠার চেষ্টা হয়েছে অধিনায়ক মুশফিক দলের ওপর ভরসা রেখেছেন। এ ভরসাকে হতাশ করেননি মেহেদী। প্রতিরোধ গড়া এ ৩ জনই যেমন মেহেদীর শিকার।

বাকি বোলারের মধ্যে কেবল সাকিব ২টি উইকেট পেয়েছেন আর মেহেদী ৫টি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ