খেলা

চট্টগ্রাম টেস্ট

দ্বিতীয় দিন শেষে ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের স্পিনারদের দাপটে ২৯৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৭২ ওভার শেষে ৫ উইকেটে ২২১ রান। সাকিব আল হাসান অপরাজিত রয়েছেন ৩১ রানে।

দিনের শেষদিকে তামিমের মতোই আশা দেখিয়ে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। অধিনায়কের মতো দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন। তবে ব্যক্তিগত ৮৯ রানে ফিরতে হলো তাকে।

৭৭ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের ৭২তম ওভারে বেন স্টোকসের বলটি তার ব্যাট ছুঁয়ে জনি বেয়ারস্টোর গ্লাভসে ধরা পড়ে।

ইংল্যান্ডের দেয়া ২৯৮ রানের টার্গেটে ধীরগতিতে ব্যাট শুরু করে বাংলাদেশ। সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত ৭৮ রান করে ব্যাটির বলে কট বিহাইন্ড হন এই হার্ড হিটার ব্যাটসম্যান। তার ১৭৯ বলের ইনিংসে ছিল ৭টি চার।

অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৪৫ রানে। সাকিব আল হাসান ব্যাটিং করছেন ২৯ বলে ১৪ রান।

এর আগে ব্যাটিংয়ের শুরুতে মঈন আলীর আঘাতে ২৯ রানে পরপর দুই উইকেট হারায় বাংলাদেশের। স্পিন বল মুখোমুখি হতে শুরু থেকে সমস্যা থাকলেও দুর্দান্ত কিছু স্টোকে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইমরুল কায়েস।

তাকে আউট করে ইংল্যান্ডের প্রথম সফলতা এনে দেন মঈন আলী। ব্যাট হাতে দলকে বাঁচানোর লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকার পর বল হাতেও সফলতা পান তিনি। নিজের প্রথম ওভারে ইমরুলবে ফিরিয়ে দেয়ার পর একই ওভারে দীর্ঘদিন পর মাঠে নামা মমিনুলকে সাজঘরে ফেরান তিনি।

এর আগে মেহদী হাসান মিরাজ সহ বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত পারফর্মেন্সে ২৯৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ