খেলা

ইপিএল: জয় পেল লেস্টার সিটি ও লিভারপুল

ইপিএল
ইপিএল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লেস্টার সিটি ও লিভারপুল তবে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।

এদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ জয় পেলেও ড্র করেছে বোরুশিয়া ডর্টমুন্ড।

মিডলসবরোর সঙ্গে গোলহীন ড্র করেছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেকে ৩-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার। আর ওয়েস্টব্রম উইচ আলবিওনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল।

এছাড়া জার্মান লিগে সমানে সমানে লড়াইয়ের পর ৩-৩ গোলে ড্র হয়েছে ইনগোলস্তাদ ও বোরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ। তবে জিতেছে লিগ লিডার বায়ার্ন। বোরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাভারিয়ানরা।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে মঁপেলিয়েরকে ৬-২ গোলে মোনাকো, ও ইতালিয়ান সিরি আয় পয়েন্ট তালিকার শীর্ষ দল ইয়ুভেন্টাসকে ১-০ গোলে পরাস্ত করেছে এসি মিলান।

লিওনেল মেসির অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে ৩-২ গোলে জিতেছে কাতালানরা। স্প্যানিশ লিগে নয় ম্যাচে লুইস এনরিকের শিষ্যদের এটি ষষ্ঠ জয়। এছাড়া ভ্যালেন্সিয়ার ম্যাচে ইনজুরিতে পড়ায়, ছয় থেকে আট সপ্তাহর জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

লিওনেল মেসির ২২ মিনিটের গোলে শুরুতে লিড নিয়েছিল বার্সেলোনা। তবে বার্সা থেকে লোনে ভ্যালেন্সিয়ার হয়ে খেলতে যাওয়া মুনির এল হাদ্দাদির দর্শনীয় গোলে লিড হাতছাড়া হয় কাতালানদের। কিছুক্ষণের মধ্যে রদ্রিগোর গোলে বার্সার বিপক্ষে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এরপর লুইস সুয়ারেজের কৃতিত্বে রক্ষা পায় সফরকারীরা। দলকে সমতায় ফেরানোর পাশাপাশি শেষ মুহূর্তে পেনাল্টি আদায় করেন উরুগুইয়ান স্ট্রাইকার। মেসির গোলে ৩-২ এর জয় ছিনিয়ে নেয় কাতালান ক্লাবটি।

এদিকে জয় পেলেও ভ্যালেন্সিয়ার ম্যাচ দুঃসংবাদ বয়ে এনেছে বার্সেলোনার জন্য। ইনজুরিতে পড়েছেন বার্সা অধিনায়ক ও মধ্যমাঠের অন্যতম কারিগড় আন্দ্রেস ইনিয়েস্তা। ছয় থেকে আট সপ্তাহর জন্য খেলার বাইরে থাকবেন তিনি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে এনজো পেরেজের ট্যাকেলে হাঁটুর লিগামেন্টে চোট পান ইনিয়েস্তা। চোট গুরুতর হওয়ায় প্রায় দেড় থেকে দুই মাস বার্সার হয়ে খেলতে পারবেন না এই স্প্যানিশ মিডফিল্ডার। ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না ইনিয়েস্তা। আর ১ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাকে পাচ্ছে না বার্সা।

এদিকে ইনজুরির কারণে জেরার্ড পিকে ও জর্ডি আলবাকেও সিটির বিপক্ষে পাবেন না লুইস এনরিকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ