অবশেষে চট্টগ্রাম টেস্টে হেরেই গেল বাংলাদেশ। পঞ্চম দিনে দুই উইকেটে ৩৩ রানের কঠিন লক্ষ্যে যেতে পারেনি বাংলাদেশ। ২১ বলের মধ্যে স্বাগতিকদের শেষ ২ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ২২ রানে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে যায় অ্যালেস্টার কুকের দল। ২৭ রিভিউয়ের ম্যাচে ৬৪ রানে অপরাজিত সাব্বির রহমান।
আজ কেবল ১০ রানই যোগ করতে সমর্থ হন সাব্বির-তাইজুলরা। দলীয় ২৬৩ রানে শেষ দুটি উইকেট হারায় বাংলাদেশ।
৮১তম ওভারের প্রথম বলে তাইজুল আর তৃতীয় বলে শফিউল ইসলামকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসটাকে গুটিয়ে দেন বেন স্টোকস। ২২ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড।
সোমবারর সকালে সিরিজের প্রথম টেস্ট জয় থেকে ৩৩ রান দূরে ছিল বাংলাদেশ। আর জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল দুটি মাত্র উইকেট। চতুর্থ ওভারেই সব হিসাব চুকিয়ে দিল ইংল্যান্ড।
গতকাল টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
গতকাল সকালে টেস্টের তৃতীয় দিনে করা ২৭৩ রান লিডের সঙ্গে আর মাত্র ১২ রান যোগ করেই অলআউট হয় সফরকারী ইংল্যান্ড। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৮৬।
চতুর্থ দিন শেষে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড জানান, বাংলাদেশের চেয়ে তাদের জয়ের সম্ভাবনাই বেশি— কারণ ৩৩ রান করতে বাংলাদেশকে কমপক্ষে ১০ ওভার ব্যাট করতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৩ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, উকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৮ (তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮, সাকিব ৩১; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, রশীদ ২/৫৮)
ইংল্যান্ড ২য় ইনিংস: ২৪০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৬৩ (সাব্বির ৬৪, ইমরুল ৪৩, মুশফিক ৩৯; বাটি ৩/৬৫, স্টোকস ২/২০, মঈন ২/৬০)
ফল: ইংল্যান্ড ২২ রানে জয়ী
সিরিজ: ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ম্যাচ সেরা: বেন স্টোকস (ইংল্যান্ড)
*মিরাজের পাঁচে প্রথম দিনটি বাংলাদেশের
*দ্বিতীয় দিন শেষে ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ
*সাকিবের পাঁচ উইকেট, তবুও ব্যাকফুটে বাংলাদেশ
*আশা জাগিয়ে রাখলেন সাব্বির