স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো বিলবাওকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
এছাড়াও দেপোর্তিভোকে ৪-১ গোলে সেল্টাভিগো, অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে সেভিয়া আর লস পালমাসকে ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচে সাত মনিটে করিম বেনজেমার গোলে লিডে নেয় রিয়াল। তবে ২৮ মিনিটে রক্ষণভাগের ভুলের কারণে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। মিডফিল্ডার সাবিনার গোলে সমতায় ফেরে অ্যাতিলেটিকো বিলবাও।
নিশ্চিত ড্র'য়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে ৮৩ মিনিটে বেলের ক্রস থেকে মোরাতার শটে ২-১ গোলে জয় পায় লসব্লাঙ্কোসরা। ফলে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: