খেলা

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত

ভারত ক্রিকেট দল
ভারত ক্রিকেট দল
মোহালিতে ভিরাট কোহলির অনবদ্য ১৫৪ রানে ভর করে নিউজিল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ব্ল্যাক ক্যাপসদের দেয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ভারত। টস হেরে ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। রানের চাকা ঘুরলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। লাথামের ৬১, নিশামের ৫৭ এবং টেইলরের ৪৪ রানে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২৮৫ রানে অলআউট হয় সফরকারীরা। উমেশ ও কেদার জাদব নেন ৩টি করে উইকেট। জবাব দিতে নেমে, ৪১ রানেই ২ উইকেট হারায় ভারত। তবে, ধোনিকে সঙ্গে নিয়ে কিউই বোলারদের চোখে সরষে ফুল দেখাতে শুরু করেন ভিরাট কোহলি। ধোনির ৮০ এবং কোহলির অপরাজিত ১৫৪ রানে ভর করে ৪৮ ওভার ২ বলে ৭ উইকেটের জয় তুলে নেয় মেন ব্লু'রা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ