আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ২০১৫-১৬। সোমবার দুপুরে টুর্নামেন্টের স্পন্সরদের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচন করে বাফুফে।
এ উপলক্ষ্যে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এছাড়াও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডাবল লিগ পদ্ধতিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম—এ ২টি ভেন্যুতে খেলা হবে। টুর্নামেন্টের বিজয়ী দল ৫ লাখ এবং রানার্স আপ দলকে দেয়া হবে ৩ লাখ টাকা পুরস্কার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: