ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার শফিউল এর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন টেস্ট অভিষেকের ক্ষণ গোনা মোসাদ্দেক হোসেন সৈকত।
আর ১৫ তম সদস্য হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ২৭ বছরের পেসার শুভাশিষ রায়। সিরিজের প্রথম টেস্টে ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। তবে দ্বিতীয় টেস্টে সদস্য সংখ্যা বাড়ালো বোর্ড। ফলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা শুভাশিষ।
এদিকে, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেকে চেনানো মোসাদ্দেক হোসেন সৈকতেরও দ্বিতীয় টেস্টে হয়ে যেতে পারে অভিষেক। স্কোয়াডে নেই আর কোনো পরিবর্তন।
আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: